ইউক্রেনের ছোট শহরে রাশিয়ার অতর্কিত হামলা, আহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের খারকিভ অঞ্চলের ছোট শহর পেরভোমাইস্কিতে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। আহতদের

2023-07-05T11:47:38+00:00
2023-07-05T11:47:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনের ছোট শহরে রাশিয়ার অতর্কিত হামলা, আহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১১:৪৭ এএম   (ভিজিট : ১৭১)
X


ইউক্রেনের খারকিভ অঞ্চলের ছোট শহর পেরভোমাইস্কিতে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

টেলিভিশনের ফুটেজে, লম্বা ফ্ল্যাটের একটি ব্লক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং কাছাকাছি গাড়িতে আগুন জ্বলছে। কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ওই শহরের পুড়ে যাওয়া এবং ধ্বংস হয়ে যাওয়া গাড়ির ছবি শেয়ার করেছেন।

আঞ্চলিক গভর্নর অলেহ সিনেহুবোভ বলেছেন, মঙ্গল স্থানীয় সময় ১টা ৩৫ মিনিট নাগাদ রাশিয়ান বাহিনী এ হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, শহরটিতে প্রায় ২৮ হাজার লোকের বাস এবং যুদ্ধের সম্মুখসারি থেকে বেশ দূরে।

এদিকে, গতকাল মস্কোতে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলার কারণে ভিনুকোভা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়, এবং বিদেশ থেকে আসা কিছু বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে। ভিনুকোভা বিমানবন্দর ছাড়াও মস্কোর আশেপাশের আরও কয়েকটি অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সবগুলো ড্রোনই আকাশে ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বাবু/এ.এস





  বিষয়:   ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy