ব্রাজিলে ভবন ধসে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লাতিন আমেরিকারে দেশ ব্রাজিলে আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় সময় গত

2023-07-09T10:50:58+00:00
2023-07-09T10:50:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলে ভবন ধসে ১৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ১০:৫০ এএম   (ভিজিট : ১৭৫)
X

লাতিন আমেরিকারে দেশ ব্রাজিলে আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পার্নামবুকোর রাজধানী রেসিফের উপকণ্ঠে জাঙ্গা এলাকায় এই ভবন ধস ও প্রাণহানির ঘটনা ঘটে।


ব্রাজিলের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (৯ জুলাই) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব ব্রাজিলের রেসিফে শহরের উপকণ্ঠে একটি আবাসিক ভবন ধসের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। তারা বলেছেন, ভবন ধসের ঘটনায় শেষ নিখোঁজ ব্যক্তিদেরও প্রাণহীন অবস্থায় পাওয়া গেছে।


রয়টার্স বলছে, গত শুক্রবার ভারী বৃষ্টির সময় অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়ে এবং ঘটনার সময় ভবনটির অনেক বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ভবন ধসের ঘটনায় তিনজন লোক বেঁচে যেতে সক্ষম হয়েছেন।


পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা টুইটারে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রাদেশিক সরকার অভাবী পরিবারগুলোকে সহায়তা করার কোনও প্রচেষ্টাই ছাড়বে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উত্তর-পূর্ব ব্রাজিলের রেসিফে শহরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ এবং আট বছর বয়সী দুই শিশুও রয়েছে।


ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং জাঙ্গা এলাকায় ছয়জন এখনও নিখোঁজ রয়েছেন।


গ্লোবো নিউজ বলছে, নিহতদের মধ্যে ৪৩ বছর বয়সী এক মা এবং তার ১৯ বছর বয়সী ছেলেও রয়েছে।


রয়টার্স বলছে, পার্নামবুকোর রাজধানী রেসিফে শহরে প্রায় ১৫ লাখ মানুষ বাস করেন। উপকূলীয় এই শহরটি সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে।


বাবু/জেএম







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy