এবি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

এবি ব্যাংক লিমিটেড-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে।ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন

2023-07-09T16:11:37+00:00
2023-07-09T16:11:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ৪:১১ পিএম   (ভিজিট : ১২৫)
X


এবি ব্যাংক লিমিটেড-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

সভায় ব্যাংকের পরিচালক, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যাংকের সার্বিক অবস্থান তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

চেয়ারম্যান তার বক্তব্যে সুশাসন নিশ্চিতকরণের উপর জোর প্রদান করেন, বিশেষত ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের আলোকে মানিলন্ডারিং এবং এনপিএল (নন-পারফর্মিং লোন) সম্পর্কে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন।

চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের নিকট প্রদত্ত অঙ্গীকার আক্ষরিকভাবে বাস্তবায়নে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং একইসাথে তিনি ২০২৩ ব্যাংক কোম্পানি সংশোধনী আইনের ধারার উপর জোর দিয়ে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যাংকের কঠোর অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন।

সভায় ফিরোজ আহমেদকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। শেয়ারহোল্ডাররা মো. এস্কান্দার মিয়াকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তির অনুমোদন প্রদান করেন।

সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২২ গৃহীত হয়। এছাড়া, ব্যাংকের নিরীক্ষক হিসেবে এমএম রহমান অ্যান্ড কোম্পানিকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ অ্যান্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে ২০২৩ সালের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   এবি ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy