ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত

2023-07-11T12:22:46+00:00
2023-07-11T12:22:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১২:২২ পিএম   (ভিজিট : ১৪৭)
X


ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটির আগে আরও দুইজন নিহত হয়েছেন। ইউক্রেনের ঝাপোরিজজিয়া অঞ্চলের মেয়র ইউরি মালাশকো বলেন, অরিখিভ নামে ছোট শহরে এক স্কুলে ত্রাণ বিতরণের কাজ করা হতো। সেখানে গত রোববার হামলা চালিয়ে রাশিয়া।

মালাশকো রাশিয়ার এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, তারা একটি মানবিক ত্রাণ সরবরাহের কেন্দ্রে হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত তিন নারীর বয়স ৪৩, ৪৫, ৪৭ বছর এবং আরেক পুরুষের বয়স ৪৭ বছর।

দেশটির জরুরি পরিষেবা জানায়, এরপরেই নিহতের সংখ্যা বেড়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা পরবর্তীতে গতকাল সোমবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানায়, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে তিনজনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন ছিল না। এরপরেই নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

বাবু/এ.এস




  বিষয়:   রাশিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy