অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

বাংলাদেশ ব্যাংককে বিকাশ ও নগদসহ সব মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী; যেগুলো সমস্ত বেটিং ওয়েবসাইটের অর্থ আদান-প্রদানের জন্য ব্যবহৃত

2023-07-11T17:29:51+00:00
2023-07-11T17:29:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৫:২৯ পিএম   (ভিজিট : ২৫৮)
X


বাংলাদেশ ব্যাংককে বিকাশ ও নগদসহ সব মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী; যেগুলো সমস্ত বেটিং ওয়েবসাইটের অর্থ আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয় তাদের গেটওয়ে এবং চ্যানেলগুলো বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

বিটিআরসিকে অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন; বিশেষ করে স্পোর্টস চ্যানেলসহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংককে বিকাশ ও নাগদসহ সব মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী; যেগুলো সমস্ত বেটিং ওয়েবসাইটের অর্থ আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয় তাদের গেটওয়ে এবং চ্যানেলগুলো বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী মিফতাউল আলম ও সুমিত কুমার সরকারের জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন মেহজী।

বাবু/এ.এস





  বিষয়:   হাইকোর্ট 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy