বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস খালে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভারতের অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন

2023-07-11T17:46:45+00:00
2023-07-11T17:46:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস খালে, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X


বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভারতের অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৯ জন।

সোমবার মধ্যরাতে রাজ্যের প্রকাশম জেলার দারসিতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পোডিলি থেকে কাকিনাড়া যাচ্ছিল বরযাত্রীবাহী একটি বাস। দারসির কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর রাস্তার পাশের গার্ডওয়ালে ধাক্কা লেগে খালে পড়ে যায়।

দারসির এসআই রামকৃষ্ণ বলেন, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। আহতদের দারসি ও ওঙ্গোলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাকিনাড়াতে একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য ওই বাসটি ভাড়া করা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। 

বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy