কারাবন্দি সু চির সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিবেশী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনাই। রাজধানী নেইপিদোর

2023-07-12T16:41:58+00:00
2023-07-12T16:41:58+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কারাবন্দি সু চির সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ২১০)
X


মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিবেশী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনাই। রাজধানী নেইপিদোর যে কারাগারে সু চি বন্দি আছেন, সেখানেই গত রোববার হয়েছে এই সাক্ষাৎ।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) বৈঠক শুরু হয়েছে। মিয়ানমার এই জোটের অন্যতম সদস্য। বুধবার ছিল এই জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক।

বৈঠক শুরুর আগে এক সংবাদ সম্মেলনে সু চির সঙ্গে সাক্ষাতের এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা একটি বৈঠক করেছি। তার স্বাস্থ্যগত অবস্থা ভালো এবং বৈঠকটি চমৎকার ছিল।’

২০২০ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকারকে উচ্ছেদ করে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

অভ্যুত্থানের পর ক্ষমতায় আসীন হওয়া সামরিক সরকারের প্রধান হন জেনারেল হ্লেইং, আর সু চিকে নেইপিদোর একটি কারাগারে বন্দি করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আনে জান্তা। রাজধানীর একটি সামরিক আদালতে ২০২১ সালের মাঝামাঝি সেসব অভিযোগের বিচার শুরু হয়।

সেই বিচার এখনও চলছে এবং ইতোমধ্যে শান্তিতে নোবেলজয়ী ৭৮ বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেত্রীকে ৩৩ বছর কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত।

উল্লেখ্য, কারাগারে বন্দি করার পর থেকে কেবলমাত্র নিজেদের লোক ব্যতীত আর কাউকে সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি জান্তা। এমনকি নেইপিদোর সামরিক আদালতের যেসব আইনজীবী সুচির পক্ষে লড়ছেন— তাদের সঙ্গেও নয়। আদালতের বাইরে ভিডিও কলের মাধ্যমে সুচির সঙ্গে কথাবার্তা বলতে পারতেন তারা।

অভ্যুত্থানের পর সু চিকে মাত্র একবার প্রকাশ্যে দেখা গেছে। গত বছর সামরিক আদালতে শুনানি শেষে যখন সশস্ত্র কাররক্ষী পরিবেষ্টিত অবস্থায় বেরিয়ে যাচ্ছিলেন তিনি, সে সময় মিয়ানমারের একটি সরকারি সংবাদমাধ্যমের আলোকচিত্রী তার কয়েকটি ছবি তুলেছিলেন। তবে সেইসব ছবিতে সুচির চেহারা অস্পষ্ট।

সেই হিসেবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমোদউইনাই প্রথম ব্যক্তি, যিনি অভ্যুত্থান পরবর্তী কারাবন্দি সু চির সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন।

বুধবারের সংবাদ সম্মেলনে থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে সাক্ষাতে সু চি বলেছেন— তিনি মিয়ানমারের সামরিক নেতৃত্বের সঙ্গে সংলাপ শুরু করতে চান। আমি তাকে জানিয়েছি— এ ব্যাপারে থাইল্যান্ড এবং আসিয়ান জোটের দেশগুলো তাকে সহযোগিতা করতে আগ্রহী।’

সূত্র : এএফপি

বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy