রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

বুলেটিন নিউজ ডেস্ক

অনুসন্ধান

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও

2023-07-13T11:42:52+00:00
2023-07-13T11:42:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১১:৪২ এএম   (ভিজিট : ১৫৫)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় গ্রেপ্তারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১২ জুলাই) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২১৩৮৯ পিস ইয়াবা, ৩৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ২৬৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা রুজু হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   মাদকবিরোধী  অভিযান 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy