প্রবল বর্ষণ ও ভূমিধসে হিমাচলে আটকা পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

৩ দিনের প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু শহরের বিভিন্ন এলাকায় সড়ক

2023-07-13T19:58:16+00:00
2023-07-13T19:58:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রবল বর্ষণ ও ভূমিধসে হিমাচলে আটকা পর্যটকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

৩ দিনের প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু শহরের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় আটকা পড়েছেন হাজার হাজার হাজার পর্যটক।

রাজ্য ও কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি ভারতের বিমান বাহিনীও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, আটকে পড়া ৬০ হাজার দর্শককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে; তবে বিভিন্ন এলাকায় এখনও ১০ হাজার পর্যটক আটকা পড়ে আছেন।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ সকাল ৯ টা পর্যন্ত বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় আটকে পড়া ৬০ হাজার পর্যটককে উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আমি নিজে গত ৩ দিন ধরে কুল্লুতে অবস্থান করছি এবং উদ্ধার তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’ পরবর্তী এক টুইটে সুখবিন্দর সিং সুখু বলেন, যে দশ হাজার পর্যটক এখনও আটকা পড়ে আছেন, তাদের অধিকাংশই কাসল এবং তীর্থন শহরের।

‘বন্যা, ভূমি ও পাহাড়ধসের কারণে কুল্লুর কাসল ও তীর্থন উপত্যকায় এখনও ১০ হাজার পর্যটক আটকা পড়ে আছেন। তাদেরকে উদ্ধারের জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।’ বৃষ্টির তেজ কমে এলেও এখনও অব্যাহত থাকায় উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।

ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন দিনের প্রবল বৃষ্টি ও বন্যা-ভূমিধসের কারণে ইতোমধ্যে অন্তত ১ হাজার সড়ক ব্যবহারের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়েছে হিমাচল রাজ্যে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিদ্যুৎ, পানি সরবরাহ, ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা।

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়র জন্য বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।

সূত্র : এনডিটিভি

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy