প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ২:৩৪ পিএম (ভিজিট : ১২৯)

X
ফ্রান্সের ফার্স্টলেডি ব্রিগিত মাখোঁকে এই শাড়ি উপহার দিয়েছেন মোদি। ছবি: টেলেঙ্গানা টুডের ফেসবুক পেজ
একের পর এক দেশে রাষ্ট্রীয় সফর করছেন, আর সবার জন্য বিশেষ উপহার নিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবার ফ্রান্স সফরে দেশটির বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য নিয়ে গেলেন বিশেষ উপহার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর স্ত্রীর জন্য নিয়ে গেলেন সিল্কের শাড়ি। আর মাখোঁর জন্য চন্দন কাঠের সেতার।
ফ্রান্সের ফার্স্টলেডি ব্রিগিত মাখোঁকে মোদি যে শাড়ি উপহার দিয়েছেন, সেটি তেলেঙ্গানার একটি ঐতিহ্যবাহী পচাম্পালি ইকাত শাড়ি। বাহারি রং ও নকশার কারণে এটি বিখ্যাত। আর ব্রিগিত মাখোঁকে এ শাড়ি দেওয়া হয়েছে একটি চন্দন কাঠের বাক্সে ভরে।
প্রেসিডেন্ট মাখোঁকে যে উপহার মোদি দিয়েছেন, সেটিও চন্দন কাঠের তৈরি। দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এটি মাখোঁর অনেক পছন্দের বলে জানা যায়। এনডিটিভি বলছে, এরই মধ্যে বাজানোর চেষ্টা শুরু করেছেন মাঁখো।
এ ছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মার্বেলের টেবিল, কাশ্মীরি গালিচা এবং চন্দনকাঠ দিয়ে তৈরি হাতির প্রতিকৃতি উপহার দেন মোদি।
এর আগে যুক্তরাষ্ট্র সফরেও দেশটির ফার্স্টলেডি জিল বাইডেনের জন্য সবুজ হীরা উপহার নিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাবু/এ.এস