ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট জোন এবং চট্টগ্রামের ২টি কর্পোরেট

2023-07-16T10:36:16+00:00
2023-07-16T10:36:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ১০:৩৬ এএম   (ভিজিট : ১৭১)
X


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট জোন এবং চট্টগ্রামের ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১১ জুলাই ২০২৩, মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, মো. আকিজ উদ্দীন, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, জোনের অধীন শাখাসমূহের প্রধান এবং বিনিয়োগ ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জরা অংশগ্রহণ করেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy