প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১০:২৪ এএম (ভিজিট : ১৮৬)

X
দ্য ওয়েস্টিন ঢাকা এবং দ্য শেরাটন ঢাকার সাথে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকা হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর সবচেয়ে নাম করা দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।
এই চুক্তির ফলে এখন থেকে কোম্পানি দুটির কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং ব্র্যাক ব্যাংক-এর এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আরও অনেক সুযোগ-সুবিধাসহ স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করবেন।
গত ১১ জুলাই ওয়েস্টিন ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকার মালিকানাধীন কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. শাখাওয়াত হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা থেকে আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে; এক্সিকিউটিভ সেফ হাসান কাউবাইসি; ডিরেক্টর, ফাইন্যান্স সুব্রত সরকার এবং ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।
ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী, ক্লাস্টার ম্যানেজার বোরহান উদ্দিন এবং হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাবু/এ.এস