শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১৬ জুলাই থেকে সারাদেশে সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

2023-07-17T13:09:13+00:00
2023-07-17T13:09:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১:০৯ পিএম   (ভিজিট : ১২৬)
X


মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১৬ জুলাই থেকে সারাদেশে সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। কর্মসূচি পালনে সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।

তবে বিটিএর সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত নয়, অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ রাখা হচ্ছে না বলে জানা গেছে।

এ বিষয়ে বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা জাতীয়করণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছি। এবং জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছি। গত কয়েক দিনের চাইতে আজকে আমাদের উপস্থিতি অনেক বেড়েছে। আগামীতে আরও উপস্থিতি বাড়বে। যতদিন জাতীয়করণ হবে না ততদিন আমরা রাস্তা ছেড়ে যাব না।

তিনি বলেন, যারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখবে। জাতীয়করণ হলে সে সুবিধা সবাই পাবে, আমরা একা পাবো না।

বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া বলেন, আমরা তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এটি মানছেন না বলে শুনতে পেরেছি। স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেকে বিরোধিতা করেছিল কিন্তু পরে স্বাধীনতার উপকারিতা ঠিকই ভোগ করছে।

এর আগে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ রাখার ঘোষণা দেন বিটিএর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।

জানা গেছে, গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আজ ৭ম দিন।

বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, আমাদের এক দফা দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। দাবি না মানা পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। আমরা পুলিশের সাথে কথা বলেছি। তাদের অবগত করেছি কর্মসূচির বিষয়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

বিটিএ সভাপতি বজলুর রহমান মিয়া বলেন, আমরা ১১ জুলাই থেকে এখানে অবস্থান করেছি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। দাবি আদায় হলে এক সেকেন্ডও দেরি করবো না আমরা। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।

বাবু/এ.এস





  বিষয়:   শিক্ষক  কর্মসূচি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy