মানবতাবিরোধী অপরাধ : পিরোজপুরের ৪ জনের রায় ২০ জুলাই

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২০ জুলাই ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার

2023-07-18T13:25:34+00:00
2023-07-18T13:25:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানবতাবিরোধী অপরাধ : পিরোজপুরের ৪ জনের রায় ২০ জুলাই
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১:২৫ পিএম   (ভিজিট : ১৭২)
X


পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২০ জুলাই ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ জুলাই) চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আর আসামিপক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।

আসামি চারজন হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিনে) এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক)।

অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ধর্ষণ হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। 

চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, আসামিদের গুলিতে ৩ ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

চার আসামি মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগের সমর্থক হলেও বর্তমানে তারা জামায়াতে ইসলামীর সমর্থক।

বাবু/এ.এস





  বিষয়:   পিরোজপুর 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy