নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের পেমেন্ট ক্যাম্পেইনের কোটি টাকার বিএমডব্লিউ জিতেছেন ঢাকার মাহবুব হায়দার।বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মেগা

2023-07-19T10:30:52+00:00
2023-07-19T10:30:52+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১০:৩০ এএম   (ভিজিট : ১৮২)
X


ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের পেমেন্ট ক্যাম্পেইনের কোটি টাকার বিএমডব্লিউ জিতেছেন ঢাকার মাহবুব হায়দার।

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার মঙ্গলবার (১৮ জুলাই) আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে হস্তান্তর করেছে নগদ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

সবার মধ্যে টানটান উত্তেজনা। নিস্তব্ধ হোটেলের বলরুম, সবাই যেন ক্ষণ গণনা করছেন। কার হাতে উঠবে নগদের কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির চাবি! প্রতিটি মুহূর্ত যাচ্ছে আর উত্তেজনার পরদ উপরে উঠছে। এমনই এক পরিবেশে অভিনেতা অনন্ত জলিল ঘোষণা করেন বিজয়ীর নাম।

নগদের এই ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে নগদ গ্রাহকের দেওয়া ভোটে সেরা দশজনকে বাছাই করে নগদ। ৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে তালিকায় সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন নগদের বিএমডব্লিউ। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮১৩টি ভোট। কক্সবাজারের সাইদুর রহমান সোহেল ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে। ভোটের হিসেবে পরের নামগুলো ভোলার মো. নাসিম, কুমিল্লার আবু সায়েদ বিন শোভন, যশোরের সানজিদা ইয়াসমিন মিলি, নোয়াখালীর সাজ্জাদ আহমেদ, রংপুরের নাহরিন নোশিন, চাঁপাইনবাবগঞ্জের ওয়াশিম আকরাম এবং বরিশালের মো: মাসুম মৃধা। ক্যাম্পেইনে সব মিলে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোট পড়ে।

বিএমডব্লিউ গাড়ি জিতে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন মাহবুব হায়দার। কিছুক্ষণ স্তব্ধ থেকে কিছুটা ধাতস্থ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। স্বপ্নের মতো মনে হলেও নগদের এই চমকে শিহরিত মাহবুব হায়দার বলেন, ‘আমি নিজেকে সবসময় হতভাগ্য মনে করি। আজকে বিএমডব্লিউ গাড়ি জেতার পর ভাষা হারিয়ে ফেলেছি। কাল হয়তো বলতে পারব আমার অনুভূতি। সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।’   

বিজয়ীকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ শুরু থেকে চমক দেখিয়েছে, সেই চমকের ধারাবাহিকতায় আজকের এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে নগদ। বিএমডব্লিউ বিজয়ীকে মাহবুবকে আমার অভিনন্দন।’ তিনি বলেন, ‘আজকে ডাক বিভাগকে বাঁচিয়ে রেখেছে নগদ, এ জন্য নগদকে ধন্যবাদ জানাই।’ 

পুরো আয়োজন প্রসঙ্গে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ক্যাম্পেইনে ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে শুভেচ্ছা জানান।

গত মার্চে শুরু হয়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এই সময়ে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইনের স্বীকৃতি পেয়েছে মেগা ক্যাম্পেইনটি। এ সময়ে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট পৌঁছৈ যায় অন্য এক উচ্চতায়। ফলে দেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন ধারার সূচনা হয়েছে।

বিজয়ী নির্বাচন করতে গিয়ে ‘কে জিতবে বিএমডব্লিউ’ নামে একটি অনুষ্ঠান প্রচার করে নগদ। কয়েকটি পর্ব পেরুনোর পর চূড়ান্ত অনুষ্ঠানের পর্বে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। বাংলা এআই ব্যবহার করে প্রতিটি ধাপে সম্ভাব্য বিজয়ীর সংখ্যা কমতে থাকে। শেষ দিনের আয়োজনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের অর্ধশতকের ওপর ভিত্তি করে প্রথমে ৪৪ জন গ্রাহককে বেছে নেয় বাংলা এআই। এই ৪৪ জন আসেন ৩৭ জেলা থেকে। পরে মুশফিকের পরামর্শে এআই ব্যবহার করে বাকি ২৭ জেলা থেকে একজন করে বেছে নেওয়া হয়। ৬৪ জেলার এই ৭১ জনের নাম ভোটের জন্যে গ্রাহকদের সামনে উন্মুক্ত করা হয়।

এর আগে নগদের মেগা ক্যাম্পেইনটিতে একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেটার তামিম ইকবালসহ আরো অনেক তারকা নগদের হয়ে পুরস্কারগুলো বিতরণ করেন।

বাবু/এ.এস





  বিষয়:   নগদ 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy