কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর শস্যচুক্তি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু এক বছরও ইউক্রেন

2023-07-20T10:02:00+00:00
2023-07-20T10:02:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১০:০২ এএম   (ভিজিট : ১৬০)
X


গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর শস্যচুক্তি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু এক বছরও ইউক্রেন শর্ত পূরণ না করায় ওই চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া।

চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া জানায় তারা আর এই চুক্তি নবায়ন করবে না।

চুক্তিটি থেকে বের হয়ে যাওয়ার পর বুধবার একটি বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে, কৃষ্ণসাগরে যদি কোনও জাহাজ প্রবেশ করে সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে।
এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সামুদ্রিক মানবিক করিডোর বন্ধ হওয়ায়— ২০ জুলাই ২০২৩ রাত ১২টা থেকে, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রভর্তি কার্গোবাহী হিসেবে ধরা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেসব দেশকে ইউক্রেনের পক্ষে ও যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে।”

এতে আরও বলা হয়েছে, “কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তরপূর্ব এবং দক্ষিণপূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।”

এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওডেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, সিএনএন

বাবু/এ.এস





  বিষয়:   কৃষ্ণসাগর  রাশিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy