ভারতে ফ্লাইওভারে জিপ দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের আহমেদাবাদের ইসকন ফ্লাইওভারে একটি দ্রুতগামী জিপ গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩

2023-07-20T12:39:09+00:00
2023-07-20T12:39:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে ফ্লাইওভারে জিপ দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ১২৮)
X


ভারতের আহমেদাবাদের ইসকন ফ্লাইওভারে একটি দ্রুতগামী জিপ গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল বলে জানা গেছে। খবর- টাইমস অব ইন্ডিয়া

সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল বলেন, হাসপাতালে ১২ জনকে আনা হয়েছে, যার মধ্যে ৯ জন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছবিতে দেখা গেছে, ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে গাড়িটি ফ্লাইওভারের রেলিঙে ধাক্কা লেগেছে নাকি অন্য কিছুর সঙ্গে তা প্রাথমিকভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

বাবু/এ.এস





  বিষয়:   ভারত  ফ্লাইওভার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy