প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৫:২৬ পিএম (ভিজিট : ১৫৬)

X
আরেকবার কোরান পোড়ানো হলে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইরাক। বৃহস্পতিবার বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলার পর এ হুমকি দেওয়া হয়েছে।
সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে শত শত বিক্ষোভকারী বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। বিক্ষোভকারীরা দূতাবাসের নিরাপত্তা দেয়ালের ওপরে উঠে পড়ে এবং ভেতরে অগ্নিসংযোগ করে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম বলেছেন, দূতাবাসের কর্মীরা নিরাপদে রয়েছে।
সুইডিশ দূতাবাস পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা নিরাপত্তার লঙ্ঘন। বিবৃতিতে কূটনৈতিক মিশনগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ‘সুইডেনের মাটিতে পবিত্র কোরান পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে’ বলেও হুমকি দেওয়া হয়েছে এতে।
বাবু/এ.এস