ফের হাসপাতালে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘদিন অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাসপাতালে অনেকটা আসা যাওয়ার মধ্যেই থাকতে হচ্ছে। এ অবস্থায় তার হৃৎস্পন্দন স্বাভাবিক

2023-07-23T11:07:44+00:00
2023-07-23T11:07:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের হাসপাতালে নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ জুলাই, ২০২৩, ১১:০৭ এএম   (ভিজিট : ১৬০)
X


দীর্ঘদিন অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাসপাতালে অনেকটা আসা যাওয়ার মধ্যেই থাকতে হচ্ছে। এ অবস্থায় তার হৃৎস্পন্দন স্বাভাবিক রাখতে পেসমেকার যন্ত্র বসানো হবে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। দেশজুড়ে তার সরকারের বিরুদ্ধের গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলা অবস্থায় চিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে তাকে।

শারীরিক সমস্যার কারণে গত ১৫ জুলাই দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৭৫ বছর বয়সী কট্টর প্রধানমন্ত্রী।

রবিবার ভোরে এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, এখন ভালো অনুভব করছি। হাসপাতাল থেকে ফেরার পর বিচার ব্যবস্থার পরিকল্পনাটি কার্যকরে এগিয়ে নেওয়া হবে। তবে আমাকে চিকিৎকদের কথাও শুনতে হয়।’

তার কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুকে তেল হাশোমারের শেবা মেডিক্যাল সেন্টারে জরুরি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

অনিয়মিত হৃৎস্পন্দনে মাথা ঝিম ঝিম করা, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, চেতনা হারানো বা পড়ে যাওয়ার মতো উপসর্গ হতে পারে। ইসিজির মাধ্যমে এই রোগ শনাক্ত করা সম্ভব। কারণ নির্ণয়ে ইকোকার্ডিওগ্রাফি, এনজিওগ্রামসহ আরও পরীক্ষার প্রয়োজন হতে পারে। রোগনির্ণয়ের পর অনেক্ষের ক্ষেত্রে কৃত্রিম পেসমেকারের প্রয়োজন হতে পারে। কৃত্রিম পেসমেকার হলো ব্যাটারিচালিত পাতলা হাতঘড়ির মতো একটি জেনারেটর, যা বুকের ত্বকের নিচে ছোট্ট অস্ত্রোপচারের মাধ্যমে স্থাপন করা হয়।

উল্লেখ্য, তৃতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন নেতানিয়াহু। প্রতিবাদে ইসরায়েলের তেল আবিবের রাজপথে জনতার ঢল নেমেছে। তার অতি-ডানপন্থি সরকার এবং দেশের বিচার ব্যবস্থাকে সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে অসন্তোষ সাধারণ মানুষ। তারা নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি তুলেছেন। তারপরও নিজের সিদ্ধান্তে অটল তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   নেতানিয়াহু 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy