দাবানল ছড়িয়ে পড়ায় গ্রিস ছাড়ছেন হাজারও পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্রিসের পর্যটন এলাকা রোডস দ্বীপের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) দাবানল থেকে বাঁচতে

2023-07-24T10:59:27+00:00
2023-07-24T10:59:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাবানল ছড়িয়ে পড়ায় গ্রিস ছাড়ছেন হাজারও পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ১০:৫৯ এএম   (ভিজিট : ১৮২)
X


গ্রিসের পর্যটন এলাকা রোডস দ্বীপের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) দাবানল থেকে বাঁচতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মান থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারও পর্যটককে দেখা গেছে বিভিন্ন ফ্লাইটে নিজেদের বাড়ি চলে যাচ্ছেন। যানবাহন না পাওয়ায় অনেককেই দেখা গেছে প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে বিমানবন্দরে পৌঁছেছেন। খবর এএফপির।

ব্রিটিশ পর্যটক কেলি স্কুইরেল গণমাধ্যমকে বলেন, ‘আমাদের হেঁটে গ্রিক দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে হবে। তাই এই অসহ্য গরমে ছয় ঘণ্টা ধরে হাঁটছি।’

স্কুইরেল আরও বলেন, ‘শনিবার যখন আমি হোটেল পুলের পাশে বসে ছিলাম তখনই আগুনের শিখা দেখতে পাই। পরে সেখানে পুলিশ এসে আমাদের কিছুক্ষণের জন্য সৈকতে যেতে বলেন। আমরা সৈকতে প্রায় আধা ঘণ্টার মতো বসতে পেরেছি। পরে আগুনের ধোঁয়া বেড়ে যাওয়ায় আমাদের হোটেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে।’

দেশটির দক্ষিণ দ্বীপে টানা ষষ্ঠ দিনের দাবানলের কারণে প্রচণ্ড গরমে কেলি স্কুইরেলের মতো হাজারো পর্যটক বাড়ি চলে যাচ্ছেন।

বাবু/এ.এস





  বিষয়:   পর্যটক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy