‘ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি, ভালো মানুষ হতে হবে’

রাজশাহী ব্যুরো

শিক্ষা

নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) উপাচার্য অধ্যাপক

2023-07-24T18:56:29+00:00
2023-07-24T18:56:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামেবির উপাচার্য
‘ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি, ভালো মানুষ হতে হবে’
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৩২৭)
X

নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) উপাচার্য অধ্যাপক ডা. এ, জেড, এম মোস্তাক হোসেন।

সোমবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজ প্রথম বর্ষের এমবিবিএস (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং যুগপযোগী ডাক্তার হতে হবে সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। 

উপাচার্য বলেন, বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসা পেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব দিতে হবে। এজন্য নারী ও পুরুষ চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। নবীব মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা শেষে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মো. নওশাদ আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার, অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অধ্যাপক ডা. এস, এম আসাফদ্দৌলা, অধ্যাপক ডা.মো. খলিলুর রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy