যুক্তরাষ্ট্রে বিস্তৃত হচ্ছে তীব্র তাপদাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এখন মধ্য ও পূর্বাঞ্চলের দিকে বিস্তৃত হচ্ছে তীব্র তাপদাহ। অন্যদিকে আফ্রিকার দেশ আলজেরিয়ায় তাপদাহের কারণে

2023-07-25T11:58:41+00:00
2023-07-25T11:58:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে বিস্তৃত হচ্ছে তীব্র তাপদাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৬৯)
X


যুক্তরাষ্ট্রে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এখন মধ্য ও পূর্বাঞ্চলের দিকে বিস্তৃত হচ্ছে তীব্র তাপদাহ। অন্যদিকে আফ্রিকার দেশ আলজেরিয়ায় তাপদাহের কারণে সৃষ্ট দাবানলে অন্ততঃ ১৫ জনের মৃত্যু হয়েছে। 

মার্কিন জলবায়ু বিষয়ক পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী আরও দু’সপ্তাহ তাপদাহ অব্যাহত থাকবে। মধ্য-পশ্চিম অঞ্চল থেকে শুরু হওয়া এই তাপদাহ বুধবার নাগাদ দক্ষিণ অঞ্চল হয়ে পুর্ব দিকে বিস্তৃত হবে, পৌঁছুবে ফ্লোরিডা অঙ্গরাজ্যে।

এ অবস্থায় সতর্ক করা হয়েছে দেশটির ৫ কোটি ৬০ লাখ মানুষকে।

এর আগে রোববার নেভাদায় ৪৫ ডিগ্রি, অ্যারিজোনায় ৪৩ ও টেক্সাসে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা।

কর্তৃপক্ষ বলছে, এপ্রিল থেকে এ পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে তাপদাহের কারণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে আলজেরিয়ায়। ১৬টি প্রদেশে অন্ততঃ ৯৭টি দাবানল ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষকে।

বাবু/এ.এস





  বিষয়:   তীব্র  তাপদাহ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy