থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে মৃত বেড়ে ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে মৃত বেড়ে হয়েছে ১২। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিওয়াত

2023-07-30T17:42:58+00:00
2023-07-30T17:42:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে মৃত বেড়ে ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৩৬)
X


থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে মৃত বেড়ে হয়েছে ১২। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের সু-নগাই কোলোক জেলার মুনো বাজারে শনিবার এ ঘটনা ঘটে।

প্রদেশিক গভর্নর সানান ফঙ্গাকসর্ন জানান, আতশবাজির জন্য গুদামে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ১২১ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আশেপাশের ২০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

পুলিশ বলছে, আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটিকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

থাইল্যান্ডে সম্প্রতি নির্মাণ কাজের সময় দুর্ঘটনা বেড়েছে। গত মাসে রাজধানী ব্যাংককে একটি সেতুতে কাজ চলার সময় তা ধসে পড়লে দুই জনের মৃত্যু হয়।

সূত্র: রয়টার্স

বাবু/এ.এস





  বিষয়:   থাইল্যান্ড  আতশবাজি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy