তিতুমীর কলেজের ওয়েবসাইটে ঢুকেই বিড়ম্বনায়

মেহেদী হাসান পিয়াস, তিতুমীর কলেজ

শিক্ষা

আগামীকাল ৩১ জুলাই ভর্তির শেষ দিন, টাকা জমা দিতে তিতুমীর কলেজের ওয়েবসাইটে ঢুকেই বিড়ম্বনায় পড়েন সিরাজুল। সিরাজুলের মতো

2023-07-30T19:38:07+00:00
2023-07-30T19:38:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিতুমীর কলেজের ওয়েবসাইটে ঢুকেই বিড়ম্বনায়
মেহেদী হাসান পিয়াস, তিতুমীর কলেজ
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৫০৫)
X

আগামীকাল ৩১ জুলাই ভর্তির শেষ দিন, টাকা জমা দিতে তিতুমীর কলেজের ওয়েবসাইটে ঢুকেই বিড়ম্বনায় পড়েন সিরাজুল। সিরাজুলের মতো লিজন, সুজন, রিয়ানরাও পড়েছেন একই বিড়ম্বনায়। ওয়েবসাইটে তথ্য সাবমিট করতে পারছেন না তারা। আবার কেউবা বেশ ঝামেলার মুখোমুখি হয়ে টাকা জমা দিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য থাকে না। অনেক আগে কিছু তথ্য আপলোড করা হলেও সময়ের ব্যবধানে সেগুলো আপডেট করা হয়নি।

শিক্ষার্থী মাহফুজুল বলেন, দীর্ঘদিন ধরে কোনো আপডেট নেই, তথ্যের শৃঙ্খলা নেই। অরক্ষিত, অকার্যকর, এলোমেলো একটি ওয়েবসাইট। ভর্তির টাকা জমা দিতে ব্যর্থ হয়ে শিক্ষার্থী শেখ আল মামুন জানান, কলেজের সার্ভার খুবই বাজে, সেশন ফি জমা দেওয়ার পর থেকেই ট্রাই করছি। কিন্তু সার্ভারের সমস্যার জন্য দিতে পারিনি।

তিতুমীর কলেজের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ওয়েবসাইটে 'important order' বক্সে সর্বশেষ ২০১৯ সালে যৌন হয়রানি অভিযোগ সেল গঠনের নোটিশ দেওয়া আছে। এরপর আর কোনো নোটিশ বা আদেশ সেখানে স্থান পায়নি। ২২টি বিভাগের মধ্যে পাঁচটি বিভাগের তথ্য ঘেঁটে দেখা যায়, বেশিরভাগ তথ্যই সেখানে হালনাগাদ হয়নি। বাংলা বিভাগের নোটিশ বোর্ডে ঝুলছে ভাষানটেক সরকারি কলেজর একটি নোটিশ! ক্লাস রুটিন, রেজাল্ট, সিলেবাস, স্টাফদের বর্ণনা কিছুই হালনাগাদ হয়নি। শিক্ষকদের তথ্য সেলে কেবল একজন শিক্ষকের তথ্যই হালনাগাদ হয়েছে।

এছাড়াও ইংরেজি, অর্থনীতি, পদার্থ বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে কিছু বিভাগে শিক্ষকদের তথ্য বেশ আগে হালনাগাদ করা হলেও নোটিশ, রেজাল্ট, স্টাফদের তথ্য, সিলেবাস ইত্যাদি তথ্যের অনুপস্থিতি দেখা গেছে। ওয়েবসাইটে সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত ২০১৭-১৮ সেশনের একটি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, আমি নিজেও জয়েন করার পর তিতুমীর কলেজের ওয়েবসাইট আপডেট না থাকার বিষয়টি নজরে আসে। এ বিষয়ে ওয়েবসাইটে দায়িত্বরতদের সঙ্গেও বসি এবং আগের থেকে বেশ কিছু পরিবর্তনও হয়েছে। 

বর্তমানে ওয়েবসাইটটি যে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির আওতায় আছে আমরা তাদের থেকে বাদ নিয়ে সফট বিডি কোম্পানীর সঙ্গে যুক্ত হবো। এখন যে কোম্পানির আওতায় রয়েছে তাদের সঙ্গে জুলাইয়ের ৩১ তারিখে চুক্তি শেষ হবে। আশা করা যাচ্ছে জুলাইয়ের পর থেকে ওয়েবসাইট নিয়ে আর কোন সমস্যা থাকবে না। 

অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে সেশন ফি জমা না দিতে পারায় আমার কাছে অভিযোগ করলে আমি সেটারও সমাধান করার চেষ্টা করেছি। এখন শিক্ষার্থীরা ঠিক মত ফি জমা দিতে পারছে।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy