সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না: ডিএমপি

বুলেটিন নিউজ ডেস্ক

আইন-আদালত

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য দলটিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ

2023-07-31T15:21:28+00:00
2023-07-31T15:21:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না: ডিএমপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৩:২১ পিএম   (ভিজিট : ১৪৯)
X


রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য দলটিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বেশকিছু শর্ত সাপেক্ষে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। সোমবার (৩১ জুলাই) ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে তাদের এই অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এছাড়া বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও তিনি জানান।

বাবু/এ.এস





  বিষয়:   ডিএমপি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy