রাশিয়ার পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক এলাকার একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার

2023-07-31T15:43:59+00:00
2023-07-31T15:43:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ার পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৩০)
X


রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক এলাকার একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাশিয়ার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রাম বার্তায় বলেন, ‘ইউক্রেন বাহিনী রাতে ট্রুবচেভস্কি জেলায় হামলা চালিয়েছে। এই জেলার একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত না হলেও স্টেশনটির জানালার গ্লাস ভেঙ্গে পড়েছে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রাশিয়া রোববার বলেছে, তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের বিভিন্ন ড্রোনগুলো ভূপাতিত করেছে। কিয়েভের এসব ড্রোন হামলায় রাজধানীতে দুটি অফিস টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্বল্প সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

বাবু/এ.এস





  বিষয়:   ইউক্রেন  রাশিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy