বাউবি পেপারলেস ইউনিভার্সিটি গড়তে কাজ করছে : ড. সৈয়দ হুমায়ুন আখতার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে দক্ষতা ও প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রয়োজন। বিশ্ব আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে

2023-08-01T19:21:52+00:00
2023-08-01T19:21:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউবি পেপারলেস ইউনিভার্সিটি গড়তে কাজ করছে : ড. সৈয়দ হুমায়ুন আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৭:২১ পিএম   (ভিজিট : ১৮৫)
X

স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে দক্ষতা ও প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রয়োজন। বিশ্ব আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে। তাই আমাদেরও উচিত নিজ প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্রই সকল কাজ ডিজিটালাইজেশনের আওতায় আনা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হুসেন এ সব কথা বলেন।
       
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিক্ষার মান উন্নয়নে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিণির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে।

অবশ্যম্ভাবী এ শিল্পবিপ্লবকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে কীভাবে কল্যাণমুখী করা যায়, সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন তিনি। বাংলাদেশও চতুর্থ শিল্পবিপ্লবের সুফল কাজে লাগিয়ে অর্থনীতির চাকা আরও গতিশীল করতে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করছে। একই সাথে নানামুখী সম্ভাবনার সৃষ্টি হবে দেশের সামগ্রিক চালচিত্রে যেমন- অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস, উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বড় পরিবর্তন, বিশেষায়িত পেশার চাহিদা বৃদ্ধি, সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়ন। ই-গভর্নেন্স, সার্ভিস ডেলিভারি, পাবলিক পলিসি অ্যান্ড ইমপি-মেনটেশন, তথ্যপ্রযুক্তি, বিকেন্দ্রীকরণ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং এসডিজি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রশাসনিক নীতি কৌশল নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ক্লাউড সার্ভার, ইন্টারনেট অব থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ চলমান। তারই অংশ হিসেবে বাউবিতে ডি-নথি সম্পর্কিত আজকের এই প্রশিক্ষণ। কাজের গতি বাড়াতে, টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহীতার জন্য ডি নথি গুরুত্বপূর্ণ। পেপারলেস ইউনিভার্সিটি হিসেবে দাঁড় করাতেই বাউবি কাজ করছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ইউজিসির আইএমসিটি ডিভিশনের ডিরেক্টর ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউবির রেজিস্ট্রার ড. মুহা: শফিকুল আলম। অনুষ্ঠানে বাউবির বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ ও গবেষণা শাখার উপ-পরিচালক শেখ রেজাউল ইসলাম।

এর আগে শোকাবহ আগস্ট উপলক্ষে সকালে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হুসেনকে নিয়ে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বাউবির ‘স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে’পুষ্পার্ঘ  অর্পণের মাধ্যমের শ্রদ্ধা নিবেদন করেন। শোকাবহ আগস্ট উপলক্ষে বাউবির বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামও সকালে ‘স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে’ পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। 

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy