প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১১:৩৯ এএম (ভিজিট : ১৫৮)

X
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে সদ্য নিয়োগ পাওয়া ৫০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের (এমটিও) দুই মাসব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল মো. আব্দুল আউয়াল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী নতুন নিয়োগ পাওয়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতার মাধ্যমে আদর্শ ব্যাংকার তৈরি হয়। প্রত্যেককে সেবামূলক মনোভাব নিয়ে প্রচলিত আইন ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর দিকনির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে।
শরিয়া পরিপালনের মাধ্যমে গ্রাহককে অত্যাধুনিক সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
বাবু/এ.এস