‘নজিরবিহীন’ তাপপ্রবাহে পুড়ছে ইরান, দুই দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। যার কারণে দেশটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী দেশটিতে আজ

2023-08-02T12:30:31+00:00
2023-08-02T12:30:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘নজিরবিহীন’ তাপপ্রবাহে পুড়ছে ইরান, দুই দিনের ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১২:৩০ পিএম   (ভিজিট : ১৬২)
X


ইরানে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। যার কারণে দেশটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী দেশটিতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হাসপাতালগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫০ সেলসিয়াস) ছাড়িয়ে যায়।

বাবু/এ.এস





  বিষয়:   ইরান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy