জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য

2023-08-03T11:32:47+00:00
2023-08-03T15:42:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১১:৩২ এএম  আপডেট: ০৩.০৮.২০২৩ ৩:৪২ পিএম  (ভিজিট : ১৬১)
X


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী নিজেই। এর মধ্য দিয়ে এই দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো।

বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দম্পতি বৈধভাবে বিচ্ছেদের চুক্তিতে সাক্ষর করেছেন।

জাস্টিন-সোফি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি যৌথ বিবৃতিতে জানান, এ সিদ্ধান্তটি নেওয়ার আগে তাদের মধ্যে অনেকভাবেই আলোচনা হয়েছিল। যা ছিল অর্থবহ এবং জটিল। তবে সন্তানদের মঙ্গল ও সম্মানের জন্য বিচ্ছেদের বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন।

২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তাদের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ১৫ বছর আরেকজনের ১৪ বছর এবং তৃতীয়জনের নয় বছর।

বাবু/এ.এস





  বিষয়:   জাস্টিন ট্রুডো 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy