সাংবাদিক রফিকুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

# নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠিতদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর উত্তরার নওয়াব

2023-08-03T15:12:46+00:00
2023-08-04T15:20:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ
সাংবাদিক রফিকুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৩:১২ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৩ ৩:২০ পিএম  (ভিজিট : ২৮০)
X

# নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠিত 

দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এর আগে ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সহকারী প্রধান শিক্ষক ও আহবায়ক এবং বিভিন্ন ক্লাব মেম্বারদের ক্রেস্ট ও নেইম প্লেট বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক ভূষিত হওয়া নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ শাহিনুর মিয়া কাছ থেকে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট গ্রহন করেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াব হাবিবুল্লা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  বিশিষ্ট শিক্ষাবিদ মো. শাহিনুর মিয়া।

সম্মাননা প্রদান ও ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রোটারিয়ান মো. মতিউল হক, আমিরজান ফাউন্ডেশনের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. জিল্লুর রহমান।


অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) শ্রীমতি দ্বীপ্তি চক্রবর্তি, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) খালেদা পারভীন, ২য় বর্ষের শিক্ষার্থী আদিবা মাশহুবা, ১ম বর্ষের শিক্ষার্থী মো. তামিম ও সাংবাদিক মনির হোসেন জীবন প্রমূখ।

অনুষ্ঠানে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দুই শতাধিক শিক্ষক, অভিভাবক ও কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারসহ সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়। 

বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy