প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৪:১৮ পিএম আপডেট: ০৫.০৮.২০২৩ ২:৪২ পিএম (ভিজিট : ২৮১)

X
আর্থিকখাতের ক্রমাগত অব্যবস্থাপনা, কিছু লুটেরার ভয়াবহতম লোন জালিয়াতি এবং একই ব্যক্তির দশ ব্যাংকের মালিক হওয়ার নজির দেশের জন্য কোনোভাবেই একবিন্দু ভাল খবর নয়।
দলে ও সরকারে এত পণ্ডিত ও পাণ্ডিত্যে, কিন্তু কেউ কখনও বিষয়টি নিয়ে না চিন্তিত হয়েছে, না যথাযথ জায়গায় কথা একবার সাহস করে দুই লাইন কথা বলেছেন। সব কাওয়ার্ড ও জঘন্য সুযোগসন্ধানী। আমাদেরকে সমর্থন করেন কিন্তু সরাসরি রাজনীতি করেন না, আমাদের সমাজের একটা বড় অংশ এই ধরনের কাজে চিন্তিত ও হতাশ হয়েছেন।
ধরেই নিয়েছেন যে, সাকিব আল হাসান এমনই আজ ব্যাটিং করছেন তা অনন্তকাল ধরেই চলবে। চার-ছক্কা আর বাউন্ডারি চলতেই থাকবে শেষ হবে না। আরে ভাই থামেন, ব্যাটসম্যান আউট যদি নাও হয়, ওভার তো এক সময় এসে শেষ হবে। নাকি ওভার শেষ হলেও খেলবেন!
দলকে অনেকেই টাইটানিক মনে করেন। এটা ভালবেসে যে করেন তা কিন্তু নয়। নিজের কল্পনার বিলাসিতার জন্য করেন। এদের আধিক্য এখন আরও অনেক। কিন্তু এরা কি কখনও ভাবে বা মনে করে সুবিশাল টাইটানিকও সামান্য আইসবার্গের ধাক্কায় যখন ডুবে গেল, তখন কে ছিল জাহাজের ফার্স্ট ক্লাসের আর কে লোয়ার বা নিম্ন ক্লাসের যাত্রী সেটা কোনোভাবেই ম্যাটার করে নাই। জাহাজ ডুবে গেলে সবাই কমবেশি দুর্গতির গ্লানি সরাসরি বহন করে, করতে বাধ্য হয়।
প্রত্যাশা করি, দল ও সরকারের সুনাম বিনষ্টকারী ও দেশের আর্থিকখাতের কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের যেন রাষ্ট্র কোনোভাবেই ছাড় না দেয়।
বাংলাদেশের মানুষ সহজ ও সরল। তাদের চোখ-মুখে চাওয়া পাওয়ার তেমন বড় কিছু নাই। আপনি ভোট কতোটা সুষ্ঠু না খারাপ দিলেন; তার চাইতেও বড় বিবেচ্য বিষয় মানুষের আস্থা ও বিশ্বাস। কেবল সত্যিকারের সুশাসন (গুড গর্ভনেন্স) পারে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে এবং তা ধরে রাখতে। আর গুড গর্ভনেন্স মানে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের চোখে সমান, অপরাধী সে হোক না রাঘব বোয়াল, বিচার তার হতেই হবে।
লেখক : আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান শের-ই-বাংলা ন্যাশনাল ফাউন্ডেশন
বাবু/এ.এস