এবার কৃষ্ণ সাগরে রুশ ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা, রুশদের দখলকৃত ক্রিমিয়ায় ব্রিজে হামলা এবং নৌ ঘাঁটিতে হামলার পর এবার কৃষ্ণসাগরের রাশিয়ার

2023-08-05T11:51:29+00:00
2023-08-05T11:51:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার কৃষ্ণ সাগরে রুশ ট্যাংকারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১১:৫১ এএম   (ভিজিট : ১১৬)
X


সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা, রুশদের দখলকৃত ক্রিমিয়ায় ব্রিজে হামলা এবং নৌ ঘাঁটিতে হামলার পর এবার কৃষ্ণসাগরের রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ নাবিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, শনিবার কার্চ প্রণালির কাছে চালানো ওই হামলায় নৌযানটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটির ১১ ক্রুর কেউই হতাহত হননি।

রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগার জানিয়েছেন, হামলার শিকার নৌযানটি রাশিয়ার সিগ তেলবাহী ট্যাংকার। আর এতে হামলা চালানো হয়েছে নৌ-ড্রোন ব্যবহার করে। হামলার স্থল বিখ্যাত কার্চ সেতুর খুব কাছাকাছি।

তারা আরও জানিয়েছে, উপকূলের কাছাকাছি গ্রামের বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন।

ইউক্রেন অবশ্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত সরাসরি কিছুই বলেনি এবং এটি স্বীকারও করেনি। সূত্র: বিবিসি

বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy