সোনালী লাইফ ইন্সুরেন্সের পেমেন্ট নগদে দিলেই ক্যাশব্যাক

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

ইন্সুরেন্স পেমেন্ট মুহূর্তেই দেওয়া যায় নগদের মাধ্যমে। এখন গ্রাহকরা চাইলে সোনালী লাইফ ইন্সুরেন্সের পেমেন্ট দিয়ে ক্যাশব্যাক উপভোগ করতে

2023-08-06T15:14:43+00:00
2023-08-06T15:14:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনালী লাইফ ইন্সুরেন্সের পেমেন্ট নগদে দিলেই ক্যাশব্যাক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৩:১৪ পিএম   (ভিজিট : ২০৩)
X


ইন্সুরেন্স পেমেন্ট মুহূর্তেই দেওয়া যায় নগদের মাধ্যমে। এখন গ্রাহকরা চাইলে সোনালী লাইফ ইন্সুরেন্সের পেমেন্ট দিয়ে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন নগদের মাধ্যমে।

দেশে সেবা দেওয়ার এক দশক পূরণ করল সোনালী লাইফ ইন্সুরেন্স। প্রতিষ্ঠানটির ইন্সুরেন্স সেবা এখন প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে নগদের মাধ্যমে।  সোনালী লাইফ ইন্সুরেন্সের ১০ বছরপূর্তি উপলক্ষে এখন কোনো গ্রাহক ১৫ হাজার টাকা বা তার বেশি টাকার প্রিমিয়াম নগদের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। গ্রাহক নগদ অ্যাপ ব্যবহার করে বা *১৬৭# (ইউএসএসডি) চেপে মার্চেন্ট পে, বিল পে ও ই-কমার্স গেটওয়ে মাধ্যমে পেমেন্ট করলে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

৫ আগস্ট শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনে একজন গ্রাহক যত খুশি ততবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেছেন, ‘নগদের মাধ্যমে এখন দেশের প্রায় সব ইন্সুরেন্সের পেমেন্ট দেওয়া যায়। আমাদের অন্যান্য ব্যবসায়িক পার্টনারের মতো এবার আমরা সোনালী লাইফ ইন্সুরেন্সের সঙ্গে ক্যাশব্যাক দিচ্ছি। গ্রাহকের যাতে লাভ হয়, সেজন্য আমরা আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করছি।’

বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy