পান্না কায়সারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

লেখক, শিশু সংগঠক, শহীদজায়া, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.

2023-08-06T17:09:48+00:00
2023-08-06T17:09:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পান্না কায়সারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৬০)
X


লেখক, শিশু সংগঠক, শহীদজায়া, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

আজ রবিবার (৬ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পান্না কায়সারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, উপাচার্যের ব্যক্তিগত সচিব মোহাম্মদ ওয়াহিদুল বাসার প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার ৪ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রীশমী কায়সারের মা।

বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy