পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা: ১০ বগি লাইনচ্যুত, নিহত বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২ জনে। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন

2023-08-06T17:21:26+00:00
2023-08-06T17:21:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা: ১০ বগি লাইনচ্যুত, নিহত বেড়ে ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ১৪০)
X


পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২ জনে। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

রবিবার করাচী থেকে রাওয়ালপিন্ডিগামী ট্রেনটি নওয়াবশাহ স্টেশনের কাছে দুর্ঘটনার শিকার হয় দূরপাল্লার ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির নাম হাজারা এক্সপ্রেস। ১৭টি বগির এই ট্রেনটিতে ৯৫০ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে।

স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। সেখানে ১০০ এর বেশি পুলিশ সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীও।

রবিবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় রেল ও বিমান পরিবহন মন্ত্রী খোয়াজা সাদ রফিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনার ব্যপারে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাকিস্তানের রেলের সচিব ঘটনাস্থলে উপস্থিতও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বাবু/এ.এস





  বিষয়:   পাকিস্তান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy