আরও ৮ দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আরও আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি আরব। গতকাল রবিবার এ ঘোষণা দিয়েছে দেশটি।এই আটটি দেশ হলো আলবেনিয়া,

2023-08-07T16:16:28+00:00
2023-08-07T16:16:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরও ৮ দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১৪৭)
X


আরও আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি আরব। গতকাল রবিবার এ ঘোষণা দিয়েছে দেশটি।

এই আটটি দেশ হলো আলবেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। 

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।

এই দেশগুলোর নাগরিকেরা অনলাইনের মাধ্যমে কিংবা দেশটির যেকোনো বন্দরে পৌঁছার পর এ ধরনের ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে দেখার পাশাপাশি তারা ওমরাহ করতে পারবেন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে এমনকি ব্যবসায়িক কাজেও অংশ নিতে পারবেন। 

দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, ‘নতুন আটটি দেশে ই-ভিসা সম্প্রসারিত করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের জন্য তার দরজা খুলে দেওয়ার পথে এবং এখানে আসা দর্শনার্থীদের ভ্রমণ সহজ করায় আরও একটি ধাপ এগিয়ে গেল।’  

উল্লেখ্য, নতুন আটটি নিয়ে  সৌদি আরবের ই-ভিসা পাওয়া দেশের সংখ্যা দাঁড়াল ৫৮টি।

সূত্র : আরব নিউজ, আরাবিয়ান বিজনেস

বাবু/এ.এস





  বিষয়:   সৌদি আরব 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy