এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে কিছু শিক্ষার্থী।সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয়

2023-08-07T16:53:06+00:00
2023-08-07T16:53:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৫৬)
X


এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে কিছু শিক্ষার্থী।

সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এরপর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

এসময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সবশেষ দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা বলছে, ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো-
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেয়া।

শিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেয়া সম্ভব নয়।

তারা বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাব।

বাবু/এ.এস





  বিষয়:   সায়েন্সল্যাব  এইচএসসি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy