বুধ ও বৃহস্পতিবার ৫ জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের

2023-08-08T17:00:33+00:00
2023-08-08T17:00:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বুধ ও বৃহস্পতিবার ৫ জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ১৫৪)
X


টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা’ শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।  

শিক্ষামন্ত্রী বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এজন্য বুধ-বৃহস্পতিবার এসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে সব এলাকার পানি নেমে যাবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে। আগামী রোববার থেকে এ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু করা যাবে বলে আমরা আশাবাদী।

বাবু/এ.এস





  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  বন্ধ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy