ফিলিপাইনে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।বুধবার

2023-08-09T12:48:13+00:00
2023-08-09T12:48:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিপাইনে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১৪৭)
X


ফিলিপাইনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (৯ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের মিন্দানাওতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।

এদিকে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে দাবি করছে।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করছে সংস্থাটি।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে, গত জুন মাসের মাঝামাঝিতে ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তারও আগে গত মার্চের প্রথম সপ্তাহে ৬ মাত্রার এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বাবু/এ.এস





  বিষয়:   ফিলিপাইন  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy