ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীরা

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার ঘটনায় ক্লাস

2023-08-09T15:46:03+00:00
2023-08-09T15:46:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১৫৪)
X


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাক। বেলা পৌনে এগারোটার দিকে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন। বর্তমানে শিক্ষার্থীরা বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে।

এ সময় শিক্ষার্থীরা, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘হত্যাকারীর ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না’, ‘বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরো যাবো না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

এছাড়া শিক্ষার্থীদের হাতে ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’, ‘নো প্লেস ফর মার্ডারার ইন বুয়েট’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা বলছেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত শিক্ষার্থী ক্লাসে ফেরার ঘটনায় বুয়েট প্রশাসনের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ আসেনি। ফলে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে।

বাবু/এ.এস





  বিষয়:   শিক্ষার্থী  কর্মসূচি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy