যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে ছড়িয়ে পড়ছে দাবানল, মৃত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) লাহাইনা অঙ্গরাজ্যে

2023-08-10T15:14:38+00:00
2023-08-10T15:51:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে ছড়িয়ে পড়ছে দাবানল, মৃত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৩:১৪ পিএম  আপডেট: ১০.০৮.২০২৩ ৩:৫১ পিএম  (ভিজিট : ১৪৯)
X


যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) লাহাইনা অঙ্গরাজ্যে থেকে দাবানলের সূত্রপাত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দাবানলে শহরটির অধিকাংশই জায়গা পুড়ে গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

হাওয়াইয়ের মাউই কাউন্টি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন বলা হয়, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। রোগীদের জায়গা দিতে পারছে না মাউইয়ের হাসপাতালগুলো।

অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘লাহানিয়া শহরের বেশির ভাগই পুড়ে গেছে। অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়, দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় জীবন বাঁচাতে কিছু মানুষ সাগরে ঝাঁপ দেন। কোস্ট গার্ড জানিয়েছে, তারা অন্তত ১২ জন ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করেছে।

মাউই কাউন্টি মেয়র রিচার্ড বাইসেন জুনিয়র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘অসংখ্য বাড়িঘর ও ব্যবসাকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, মাউই কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষ বাস করে। বন্দরে থেমে থাকা সব নৌযানে আগুন লেগে গেছে। স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যেন কোনো সিনেমা দেখছিলাম, যুদ্ধের সিনেমা!’

বাবু/এ.এস





  বিষয়:   যুক্তরাষ্ট্র 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy