নামাজের সময় মসজিদে ধস, প্রাণ গেল সাত মুসল্লির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নামাজের সময় একটি মসজিদের একাংশ ধসে পড়েছে। এতে অন্তত সাত মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায়

2023-08-12T10:54:55+00:00
2023-08-12T11:09:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নামাজের সময় মসজিদে ধস, প্রাণ গেল সাত মুসল্লির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১০:৫৪ এএম  আপডেট: ১২.০৮.২০২৩ ১১:০৯ এএম  (ভিজিট : ১৬১)
X


আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নামাজের সময় একটি মসজিদের একাংশ ধসে পড়েছে। এতে অন্তত সাত মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে এই এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, শুক্রবার আছরের নামাজের সময় শহরের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদে বহু সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে অনুসন্ধান চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়।

সেখানের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: আল জাজিরা

বাবু/এ.এস





  বিষয়:   নামাজ  মসজিদ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy