পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিন অধিকৃত পশ্চিমতীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন

2023-08-12T13:54:47+00:00
2023-08-12T13:54:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১:৫৪ পিএম   (ভিজিট : ১৫৫)
X


ফিলিস্তিন অধিকৃত পশ্চিমতীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আট প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস।

বরখাস্ত করা গভর্নরদের মধ্যে নাবলুস, জেনিন ও তুলকারেমের গভর্নর রয়েছেন। তবে রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর তাদের দায়িত্বে বহাল রয়েছেন। বরখাস্ত করা গভর্নরদের জায়গায় নতুন গভর্নর নিয়োগের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে ইতোমধ্যে।

রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনিদের পরিবর্তনের লক্ষ্যে আব্বাস এ পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। তবে আব্বাসের এমন পদক্ষেপে ক্ষুব্ধ স্থানীয়দের অনেকেই।

বরখাস্ত করা গভর্নরদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, তারা স্থানীয় মিডিয়া থেকে তাদের বরখাস্তের বিষয়ে জানতে পেরেছেন।

জেনিনের পূর্ববর্তী গভর্নর আকরাম রাজউব কুদস নিউজ নেটওয়ার্ককে বলেন, ‘আমাকে অবসর নেওয়ার জন্য রেফারেল সম্পর্কে আগে জানানো হয়নি, এবং আমি মিডিয়া থেকে সিদ্ধান্ত সম্পর্কে জেনেছি। ’

বাবু/এ.এস





  বিষয়:   মাহমুদ আব্বাস 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy