প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৪:৫৪ পিএম (ভিজিট : ১৮৫)

X
অগ্রণী ব্যাংকে সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং করণীয় বিষয়ক কর্মশালা ১২ আগস্ট ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) অনুষ্ঠিত হয়েছে।
এবিটিআই এবং আইটি অ্যান্ড এমআইএস ডিভিশন কর্তৃক আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন, মহাব্যবস্থাপকগণ, উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ঊর্ধ্বতন নির্বাহীগণ।
কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মুহাম্মদ ইসহাক মিয়া ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক এস এম তোফায়েল আহমদ।
বাবু/এ.এস