রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার সুখোই-৩০ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব ক্রু নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় কালিনিগ্রাদ অঞ্চলে

2023-08-13T14:19:21+00:00
2023-08-13T14:19:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ১৪৮)
X


রাশিয়ার সুখোই-৩০ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব ক্রু নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় কালিনিগ্রাদ অঞ্চলে এ ঘটনা ঘটে বলে গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।

তবে যুদ্ধবিমানটিতে কতজন ক্রু ছিলেন-সেই সম্পর্কে মুখ খুলেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুধু বলা হয়েছে, প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ইউক্রেন যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেওয়া হচ্ছিল কি না- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩৬ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

বাবু/এ.এস





  বিষয়:   রুশ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy