বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ড. সৈয়দ হুমায়ুন আখতার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বঙ্গবন্ধুর আদর্শ, কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রজন্মকেও অনুপ্রাণিত করতে হবে।

2023-08-16T20:29:31+00:00
2023-08-16T20:29:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউবিতে ‘মহানায়কের স্মরণে’ শীর্ষক জুম ওয়েবিনার
বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ড. সৈয়দ হুমায়ুন আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৪৬)
X

বঙ্গবন্ধুর আদর্শ, কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রজন্মকেও অনুপ্রাণিত করতে হবে। দেশ স্বাধীনতার সময় যে ভূরাজনীতি ছিল এখনও তা বিদ্যমান এবং ভিন্নমাত্রায় চলছে। 

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আমাদেরকে আরও সজাগ, সূক্ষ্মদৃষ্টি ও শক্তিশালী হতে হবে। ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণেই মূলত বাংলাদেশের প্রতি সবার আগ্রহ এবং এই ভূরাজনীতি চলমান। বিদেশের মাটিতে বসে যারা তথ্যপ্রযুক্তির সুযোগ নিয়ে নানা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির পিতা হওয়া সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছে এক জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে যার সাথে ভূরাজনীতি গভীরভাবে জড়িত ছিল। স্বাধীনতা লাভ করায় আমরা যে আত্মমর্যাদা লাভ করেছি তা আমাদের ধরে রাখতে হবে। 
 
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আত্মত্যাগ বাঙালি জাতি আজীবন স্মরণ রাখবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মাণ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর আত্মবিশ্বাসের ফলেই আজ বাংলাদেশের এত উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়েছে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আমাদের সকলেরই উচিত মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। সোনার বাংলা বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুকে প্রকৃত সম্মান দেখানো হবে।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাউবি’র শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মহানায়কের স্মরণে শীর্ষক জুম ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাউবি’র শিক্ষক অধ্যাপক ড. মো. ইকবাল হুসাইন, মো. আনোয়ারুল ইসলাম, ড. মো. শহীদুর রহমান, আ ন ম তোফায়েল হোসেন, মো. মশিউর রহমান, শাহীন আলম, আশিক বিশ্বাস, টুম্পা রানী দে, আবু জিহাদ ও মোঃ সাইফুল ইসলাম।

আলোচকগণ বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে তাঁর শিক্ষা, কর্মময় জীবন, আদর্শ, রাজনৈতিক দর্শন, মানবিক মূল্যবোধ নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন। ওয়েবিনারে বাউবি’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু , উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন,  ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার  ড. মহা. শফিকুল আলম। বাউবি’র ডিন, পরিচালকগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরগণ সংযুক্ত ছিলেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy