নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সৈন্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ সৈন্য নিহত হয়েছেন। মালি সীমান্তের কাছে হামলার এই ঘটনায়

2023-08-16T21:05:30+00:00
2023-08-16T21:05:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সৈন্যের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৫০)
X

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ সৈন্য নিহত হয়েছেন। মালি সীমান্তের কাছে হামলার এই ঘটনায় নাইজারের আরও ২০ সৈন্য আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নাইজারের সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি দল বনি এবং তোরোদির পেরিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছে। তোরোদি থেকে ৫২ কিলোমিটার দক্ষিণপিশ্চিমে সেনাবাহিনীর বহরে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

হামলায় অন্তত ১৭ সৈন্য নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানী নিয়ামিতে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, পরে সেনাবাহিনীর পাল্টা অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছেন।

গত এক দশক ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাঁসোর উত্তরাঞ্চল এবং পশ্চিম নাইজার অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে। সাহেল অঞ্চলে সক্রিয় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও আইএসের সম্পর্ক রয়েছে।

সূত্র: রয়টার্স

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy