যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা নস্যাৎ করার দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের নৌ ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য

2023-08-18T13:00:00+00:00
2023-08-18T13:00:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা নস্যাৎ করার দাবি মস্কোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১৪০)
X


কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের নৌ ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী মনুষ্যবিহীন সামুদ্রিক নৌকা দিয়ে এ হামলা চালায় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দ্য গার্ডিয়ানের।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী মনুষ্যবিহীন সামুদ্রিক নৌকা দিয়ে হামলা করার একটি ব্যর্থ চেষ্টা করা হয়েছে। রুশ জাহাজগুলো সেভাস্তোপলের ২৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে নৌ-চলাচল নিয়ন্ত্রণে কাজ করছিল।

মন্ত্রণালয় বলছে, ড্রোনটি তার লক্ষ্যে পৌঁছানোর আগেই পাইটলিভি এবং ভ্যাসিলি বাইকভ টহল জাহাজ এটিকে ধ্বংস করে দেয়।

এদিকে মস্কোর ওপর একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন।

তিনি বলেন, ‘মস্কোতে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ধ্বংস করেছে। ইউএভির ধ্বংসাবশেষ এক্সপো সেন্টারের এলাকায় পড়লেও এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।’

বাবু/এ.এস





  বিষয়:   মস্কো 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy