যুদ্ধে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন সময় জেনারেলদের

2023-08-19T14:06:27+00:00
2023-08-19T14:06:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ২:০৬ পিএম   (ভিজিট : ১৫৮)
X


ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন সময় জেনারেলদের সঙ্গে বৈঠক করলেন, যখন ইউক্রেন দক্ষিণ-পূর্বাঞ্চলে পালটা হামলায় কিছু সাফল্য পেয়েছে।

শনিবার রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠকের ব্যাপারে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘রোস্তোভ-অন-ডনে অবস্থিত বিশেষ সামরিক অভিযানের হেডকোয়ার্টারে একটি বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন।’

বিবৃতিতে আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযানের সর্বাধিনায়ক সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভসহ অন্যান্য সেনা কর্মকর্তার কাছ থেকে তথ্য শোনে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের ব্যাপারে এর চেয়ে বেশি তথ্য আর দেয়নি। এ ছাড়া বৈঠকের বিস্তারিত কিছুও জানায়নি।

পুতিনের সঙ্গে শীর্ষ জেনারেলদের কখন বৈঠক হয়েছে সে বিষয়টিও নিশ্চিত নয়। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাপ্রধান গেরাসিমোভ সন্ধ্যা বা রাতের কোনো একটা সময়ে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং স্বল্পসময়ের জন্য হাত মিলিয়ে তাকে ভবনের ভেতর নিয়ে যাচ্ছেন।

সেনাপ্রধান গেরাসিমোভকে গত কয়েক মাস ধরে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। গত জুনে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ যখন বিদ্রোহ করে, তখন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গেরাসিমোভের পদত্যাগ দাবি করেছিলেন।

রোস্তোভ-অন-ডন ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার সাউদার্ন মিলিটারি কমান্ডের হেডকোয়ার্টার। এই সাউদার্ন মিলিটারি কমান্ডের সেনারাই ইউক্রেনে যুদ্ধ করছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালান রুশ সেনারা। তারা এটিকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে থাকে।

বাবু/এ.এস





  বিষয়:   পুতিন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy